বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মারা গেছেন
বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মারা গেছেন
editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
Manual6 Ad Code
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
Manual5 Ad Code
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন।
Manual5 Ad Code
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
Manual7 Ad Code
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ফেরদৌস আরার তীব্র মাথাব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
Manual7 Ad Code
তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় হলেও জন্ম ঢাকা জেলায়। শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। ফেরদৌস আরা এক কন্যা সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন শিক্ষক।
উল্লেখ্য, ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।