ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েলের হামলা
ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েলের হামলা
editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র ও তেলের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ রোববার রাতে ইসরায়েলি বিমানবাহিনী এ হামলা শুরু করে।
Manual5 Ad Code
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো ইসরায়েল ইরানের জাতীয় অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরানের রাজধানীতে তারা নতুন বিস্তৃত হামলা শুরু করেছে। এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ হওয়া শুরু করে। যেখানে দেখা যায়্। ইরানের তেলক্ষেত্রতে বোমা ছোড়া হয়েছে।