আজ মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের মেঘনা নদীর ডুবোচরে লঞ্চ

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের মেঘনা নদীর ডুবোচরে লঞ্চ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে (বগার চর) উঠে গেছে। এতে লঞ্চে থাকা প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও সবাই চরে আটকা পড়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর চারটার দিকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মজু চৌধুরীর ঘাটের পূর্ব-দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত লঞ্চটি নদীতে নামানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।

Manual5 Ad Code

লঞ্চে অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে হাতিয়ায় যাচ্ছিলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য। তিনি বলেন, হঠাৎ প্রবল ঝড় শুরু হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লঞ্চটি বগার চর নামের একটি ডুবোচরে উঠে পলিতে আটকে যায়। লঞ্চ ডুবোচরে আটকে যাওয়ার পর ভেতরে থাকা নারী-শিশুসহ যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে কান্নাকাটি শুরু করেন।

Manual2 Ad Code

বিমান চন্দ্র আচার্য জানান, দুপুরে জোয়ার এলেও পানির উচ্চতা পর্যাপ্ত না হওয়ায় লঞ্চটি সরানো যায়নি। এতে অনেক যাত্রী দীর্ঘ সময় ধরে আটকা পড়ে থাকেন এবং খাদ্যসংকটেও ভোগেন।

ঘটনার পর কোস্টগার্ডকে বিষয়টি জানানো হলেও বিকেল পর্যন্ত তাদের পক্ষ থেকে সরাসরি কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত উদ্ধারের আহ্বান জানানো হয়।

Manual3 Ad Code

এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর সংশ্লিষ্ট প্রশাসন, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য সুএঃ ইত্তেফাক

Manual4 Ad Code