আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ণ
কমলগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ৯ ঘণ্টার মধ্যে ঘাতক মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে ভিকটিম কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় ভিকটিমের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে হত্যাকাণ্ডের জড়িত ভিকটিমের দেবর মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

Manual2 Ad Code