আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ০৯:২০ অপরাহ্ণ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual3 Ad Code

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয় বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, “ভূমিমন্ত্রী রক্তশূন্যতায় ভুগছেন। তিনি হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।”

Manual7 Ad Code

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থবোধ করছিলেন। মঙ্গলবার তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। সকালে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Manual5 Ad Code

বুধবার সন্ধ্যায় নিজ ফেইসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং স্বাস্থ্যসচিব আনম বজলুর রশীদ।

এ ছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও প্রিয় নেতাকে দেখতে হাসপাতালে যান। সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর