জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: জেলা আ.লীগের সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: জেলা আ.লীগের সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
editor
প্রকাশিত November 7, 2026, 02:59 AM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual4 Ad Code
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের শ্রীরামদীর নিজ বাড়ি থেকে নাসির উদ্দিনকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ ছাড়া অন্যদের সদর উপজেলা ও শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা আরিফ হোসেন।
এছাড়া জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা থেকে ও কামরুল হাসান কাউসারকে গুনরাজদী এলাকা থেকে আটক করা হয়।
Manual6 Ad Code
এর মধ্যে বিকালে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে আক্তার হোসেনকে আটক করে থানা নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় নেতাকর্মীরা পুলিশকে বাধা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
Manual5 Ad Code
চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ জানান, কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগ সভাপতিসহ অনেককে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। আটককৃতদের যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।
Manual6 Ad Code
এর আগে দুপুরে চাঁদপুরে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সন্ধ্যায় শহরে জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল ও এনসিপি মিছিল বের করে।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ২০২৫ সালের ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরে জামিনে মুক্তি পান।