আজ , ,

জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াল সানাবিল ফাউন্ডেশন

editor
প্রকাশিত November 8, 2026, 01:54 AM
জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াল সানাবিল ফাউন্ডেশন

Manual8 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বেলাগাওঁ গ্রামে সম্প্রতি সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দোকান সম্পূর্ণরূপে নির্মাণসহ প্রয়োজনীয় আসবাবপত্র, ব্যবসায়িক মালামাল ও যাবতীয় সরঞ্জাম দিয়ে দোকানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও হস্তান্তর করেছে সানাবিল ফাউন্ডেশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোকানটি উদ্বোধন ও হস্তান্তর করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফজলে রাব্বানী চৌধুরী।

Manual1 Ad Code

এসময় সানাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ফাউন্ডেশনের নির্বাচিত ১০ জন এতিম শিশুর হাতে নিয়মিত মাসিক আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ এক শিশুর জরুরি অস্ত্রোপচারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। জনসাধারণের চলাচলের রাস্তা পুনঃসংস্কারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে ওই রাস্তার পাশে স্থানীয় মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে একটি পাকা গভীর নলকূপ স্থাপন করা হয়।

এসব সামাজিক ও মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান আজিজি, ফয়সল আলম, আপ্তাব আলী, মুজিবুর রহমান, আব্দুল ওয়াহিদ পাঠান, আব্দুস শহীদ সরকার, মো: আলাউদ্দিন, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি এমএ মহসিন মুহিন, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, মাওলানা জহিরুল ইসলাম, শিক্ষক খোরশেদ আলম, যুবনেতা জাহিদ হাসান জমির, ফিরোজ মিয়া, জুড়ী সানাবিল সেন্টারের পরিচালক তাহমিনা আক্তার মিলি সহ অনেকেই।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, ভালো কাজ করতে হলে ইচ্ছা থাকাই যথেষ্ট। সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের প্রচুর টাকা আছে; কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত আগ্রহ নেই। যারা মানুষের কল্যাণে কাজ করেন তারা নিঃসন্দেহে মহৎ। সানাবিল ফাউন্ডেশন দেশবিদেশের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই মহৎ হৃদয়ের অধিকারী।

Manual6 Ad Code

সানাবিল ফাউন্ডেশন একের পর এক সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।