আজ , ,

জলঢাকা উপজেলা লেবার ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

editor
প্রকাশিত November 9, 2026, 01:57 AM
জলঢাকা উপজেলা লেবার ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

Manual7 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলা লেবার ইউনিয়ন (রেজিঃ নং রাজ ৬৪৮) এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে পৌর শহরের বাসষ্ঠান এলাকায় অবস্থিত লেবার ইউনিয়নের কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম।
তফসিল অনুযায়ী আগামী ১১ও ১২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৩ই নভেম্বর,যাচাই বাছাই ১৪ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৬ নভেম্বর,চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতিক বরাদ্দ ১৬ই নভেম্বর এবং আগামী ২৮ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে  জানান তিনি।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম মাস্টার, সদস্য এলিনুর রহমান বাবুলসহ উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।