আজ , ,

বোরো মৌসুমে উন্নত জাতের বীজ নিয়ে আলোচনা, কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহের উদ্যোগ

editor
প্রকাশিত November 9, 2026, 02:06 AM
বোরো মৌসুমে উন্নত জাতের বীজ নিয়ে আলোচনা, কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহের উদ্যোগ

Manual2 Ad Code

স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বোরো মৌসুমে উন্নত জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে লাল তীর সীড কোম্পানি লিমিটেডের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার ১ নম্বর স্নানঘাট ইউনিয়নের হোসেনপুর গ্রামে বীরেন্দ্র দাসের বাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজয় কৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাল তীর সীড কোম্পানি লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হক রাহিম এবং কোম্পানির রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ গোলাম আজম। এতে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

সমাবেশে আসন্ন বোরো মৌসুমে মোটা ও চিকন ধানের উন্নত জাত নির্বাচন, বীজের গুণগত মান, ফলন বৃদ্ধি এবং রোগবালাই প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। লাল তীরের হাইব্রিড টিপি সুপার-৬০, মোটাজাত এবং এলটি ০২ চিকন জাত, সবুজসাথী মোটা ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি তাপস চক্রবর্তী বলেন, বোরো মৌসুমে কৃষকদের কাছে মানসম্মত বীজ পৌঁছে দিতে লাল তীর কাজ করছে। বীজ নির্বাচন থেকে শুরু করে চারা রোপণ, ফসলের পরিচর্যা ও ধান কাটা পর্যন্ত কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কৃষিবিদ গোলাম আজম বলেন, ভালো ফলন পেতে উন্নতমানের বীজ নির্বাচন গুরুত্বপূর্ণ। এলাকার মাটি ও আবহাওয়ার উপযোগী জাত নির্বাচন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকেরা অধিক ফলন পেতে পারেন।

Manual8 Ad Code

সমাবেশে কৃষকদের দেওয়া চাহিদার তালিকায় মোটা ও চিকন ধানের বিভিন্ন জাতের প্রায় ২০০ কেজি বীজের চাহিদা উঠে আসে। এর মধ্যে সুপার-৬০, টিপি সুপার, সবুজ সাথী ও এলটি-০২ জাতের প্রতি কৃষকদের আগ্রহ দেখা যায়।

কৃষকদের চাহিদা অনুযায়ী স্থানীয় ডিলার দিগম্বরবাজারের মেসার্স খন্দকার ট্রেডার্সের মাধ্যমে বীজ সরবরাহের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

Manual5 Ad Code

সমাবেশে অলক দাশ, মোহন মিয়া, লিলু দাশ, ভৈরব দাশ, মহাদেব দাশ, শ্রীকান্ত দাশ, গোপাল দাশ, জুলাকি, জিলাই মিয়া, বিজিত দাশ, বিকন দাশ, প্রেমানন্দ, শ্যামল, বিবেক, সুধীর, সুজিত, রঞ্জু দাশ, সুরঞ্জিত দাশ, রাধা, কামাল, বিশু, ইন্দ্রজিত, আব্দুল আওয়াল, মোতাহার, রামেশ্বর দাশ, সমর দাশ, প্রাণগোপাল, বিবিষণ দাশ, জ্যোতির্ময় দাশ ও মো. ফয়সাল আহমেদসহ স্থানীয় কৃষকেরা অংশ নেন।

Manual1 Ad Code

এ ছাড়া কৃষাণী কুবজা রানী দাশ, পপী রানী দাশ, স্মৃতি রানী দাশ, সম্পা রানী দাশ ও মিঠু রানী দাশসহ এলাকার নারী কৃষকেরা উপস্থিত ছিলেন।এছাড়াও এলাকারমান্যগন্য ব্যক্তিবর্গ উক্ত মিটিং চেয়ারম্যান সহ লালতীরের ডিভিশনাল ম্যানেজার সাথে লালতীর ধান বীজ নিয়ে মতবিনিময় করেন।

Manual5 Ad Code