টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর আটক দুজনের পরিচয় মিলেছে
টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর আটক দুজনের পরিচয় মিলেছে
editor
প্রকাশিত November 9, 2026, 09:49 PM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, শাহবাগ থানা সূত্রে আটক দুজনের পরিচয় জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের (২৬)। দিপুর বাবার নাম জাহিদ হোসেন এবং মায়ের নাম সাবিনা আহম্মেদ। তার গ্রামের বাড়ি বাগেরহাটের যাত্রাপুর এলাকায়। তিনি রাজধানীর কলাবাগানের প্রথম লেনের এপি আব্দুর সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
আরেকজন আব্দুল্লাহ আল জোবায়ের। তার বাবা মৃত হান্নান আলম মল্লিক ও মা জাহানারা খাতুন। তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানার করমজা এলাকার মল্লিকপাড়ায়।
Manual1 Ad Code
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা সন্দেহভাজনদের আটক করেন। তাদের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। এরপর প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাদের শাহবাগ থানায় নিয়ে যান।
Manual2 Ad Code
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা দুই জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন।
এর আগে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মধ্যবর্তী সড়কসহ কয়েকটি স্থানে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে আট থেকে ৯টি বিস্ফোরণের তথ্য জানানো হয়েছিল।
Manual7 Ad Code
ওই দিনের ঘটনায় টিএসসি এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তিন জনকে আটক করে শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) ও গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)। সুএ: বাংলা ট্রিবিউন