সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হলো
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হলো
editor
প্রকাশিত November 9, 2026, 11:06 PM
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের গাড়ি আটকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
Manual2 Ad Code
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিপুর এলাকায় একটি গাড়ি দিয়ে পুলিশের গাড়ির পথ আটকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানান থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
Manual7 Ad Code
ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়।
ওসি বলেন, সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়ার পথে পরিচের ব্রিজ এলাকায় ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির পথ আটকে দেওয়া হয়। এ সময় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।
ওসি বলেন, “রাস্তায় ডিআই গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে তাকে ছিনিয়ে নেওয়া হয়। পুলিশের কারো কোনো কিছু হয়নি।”
Manual2 Ad Code
জাকারিয়া মাহমুদকে আবার গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি। সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর