আজ , ,

বড়লেখা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩

editor
প্রকাশিত November 13, 2026, 08:37 PM
বড়লেখা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৩

Manual7 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলায় ৭ (সাত) বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (১৩ নভেম্বর) বড়লেখা থানা পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছয়ফুর রহমান ছুবুরকে গ্রেফতার করে। তিনি দায়রা মামলা নং-৬৩/১৪, জিআর-১০০/১১ (বড়) মামলায় পৃথক ধারায় মোট ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

Manual5 Ad Code

এছাড়া পৃথক অভিযানে সিআর মামলা নং-১৬৬/২৬ (বড়)-এর পরোয়ানাভুক্ত আসামি জামিলা বেগম ও সাজু আহমদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজনকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code