আজ , ,

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

editor
প্রকাশিত November 24, 2026, 05:46 PM
গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে মৌচাকের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে মহাসড়কে নেমে আসেন। এতে দুই পাশেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।

Manual7 Ad Code

খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এরপর শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, শ্রমিকেরা হঠাৎ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাঁরা ইটপাটকেল ছুড়লে জানমালের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক আছে।

 

Manual6 Ad Code