আজ , ,

ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

editor
প্রকাশিত November 28, 2026, 02:59 PM
ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ


Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ককটেল থানা-সংলগ্ন মার্কেটের টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো আলামত পায়নি। বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

শুক্রবার (২৭ নভেম্বর)  রাতে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। থানার সীমানাপ্রাচীর ঘেঁষে নির্মিত দুইতলা ব্যারাক ভবন-২-এর পাশে ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরণ ঘটে।

Manual4 Ad Code

শনিবার (২৮ নভেম্বর) বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদ শাহ সড়কের পাশে লম্বা তিনতলা ফরিদপুর পৌর মার্কেটটি অবস্থিত। মার্কেটের তৃতীয় তলায় টিনের ছাদ রয়েছে। মার্কেটের পেছনে কোতোয়ালি থানার দুইতলা ব্যারাক ভবন-২ অবস্থিত। ভবনটির নিচতলায় থানার বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন। ওপরতলায় রয়েছে একটি হলরুম।

মার্কেটের যে পাশে বিস্ফোরণ ঘটেছে, সেটি থানার উত্তর দিকে। জায়গাটি থানার মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ দূরে।

Manual5 Ad Code

ঘটনার প্রত্যক্ষদর্শী থানার পাশের একটি চায়ের দোকানের মালিক লিটন সাহা বলেন, ‘আমরা হঠাৎ শব্দে আতঙ্কিত হয়ে উঠি। পরে দোকান থেকে বের হয়ে দেখি, পৌর মার্কেটের থানার মোড়ের পাশ থেকে সাত নম্বর দোকান মা ইলেকট্রনিকের দিকে টিনের ছাদ থেকে ধোঁয়া উড়ছে। পরে পুলিশের লোকজন এসে ঘুরে দেখে গেছেন।’

ঘটনার সময় থানার আরেক পাশে শহরের মহাকালীর মোড় এলাকায় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ। তিনি বলেন, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার মনে হয়েছে, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা একটি ভবনের কোনও তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
সুএঃ চ্যানেল-২৪