নোয়াখালীতে ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আহত ২ পুলিশ, আটক ৪
নোয়াখালীতে ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আহত ২ পুলিশ, আটক ৪
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় জহিরুল ইসলাম হৃদয় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Manual8 Ad Code
এসময় হামলাকারীরা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসটি ভাঙচুর করে। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীসহ চারজনকে আটক করে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আটকদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- হাজীপুর এলাকার শহীদ উল্যাহর ছেলে জহিরুল ইসলাম হৃদয় (২৮), হৃদয়ের ভাই এনামুল হক সজিব (২২), মা আলেয়া বেগম (৪৫) ও স্ত্রী সুইটি আক্তার (২১)।
Manual8 Ad Code
ডিবি জানায়, বুধবার সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার হাজীপুর থেকে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম হৃদয়কে আটক করে ডিবির একটি দল।
Manual8 Ad Code
পরে তাকে গাড়িতে তোলা হলে তাকে ছিনিয়ে নিতে আটকরা প্রথমে গাড়ির সামনে শুয়ে পড়ে ও পরে তাদের নেতৃত্বে একদল লোক গাড়িতে অতর্কিতে হামলা চালায়। এসময় হৃদয় গাড়ির গ্লাসে লাথি দিয়ে ভেঙে ফেললে অন্যরাও গাড়িতে হামলা চালায়। এতে ডিবির কনস্টেবল শাহাদাৎ হোসেন ও মঞ্জুরুল ইসলাম আহত হয়। পরে ডিবির আরও একটি টিম ও বেগমগঞ্জ মডেল থানার একটি টিমসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোট চারজনকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন জানান, আহত কনস্টেবলদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা কাজে যোগ দিয়েছেন।
এছাড়া আসামিদের বিরুদ্ধে ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মাদক এবং সরকারি কাজে বাধার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।