নেত্রকোনা – কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কে সশস্ত্র ডাকাতি,আহত ৪
নেত্রকোনা – কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কে সশস্ত্র ডাকাতি,আহত ৪
editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
জাহিদুল আলম,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
Manual3 Ad Code
নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের নোয়াদিয়া বাজার ও রেন্ট্রিতলা বাজারের মধ্যবর্তী স্থানে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে ডাকাতরা সড়কে গাছ ফেলে রাস্তায় যানবাহনের পথরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ১০-১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র রামদা ও ছুরিসহ আক্রমণ চালায়। তারা প্রায় ১০-১৫টি ট্রাক, তিন-চারটি সিএনজি এবং দুই-তিনটি মোটরসাইকেল থামিয়ে ডাকাতি করে। এসময় ডাকাতদের আক্রমণে তিন চার জন যাত্রী রক্তাক্তভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের বাড়ি কিশোরগঞ্জ, অন্যান্যদের বাড়ি নোয়াদিয়া ও বালিজুড়া এবং আরেকজনের বাড়ি রাজীবপুর গ্রামে বলে ধারণা করা হচ্ছে।
Manual8 Ad Code
ঘটনার পরপরই কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে।
Manual4 Ad Code
পুলিশ জানিয়েছে, আমরা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই জনকে আহত অবস্থায় দেখতে পাই।পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপেলেক্সে পাঠানো হয়।তিনি আরো জানান ডাকাত দলটি স্থানীয় গ্রাম বা জঙ্গলে সংগঠিত হয়ে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসীর মধ্যে সন্দেহ করা হচ্ছে যে, স্থানীয় অসাধু ব্যক্তিদেরও এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে।
Manual2 Ad Code
পুলিশ ও স্থানীয়রা মনে করছেন, আশেপাশের গ্রামগুলোতে যদি ১০-১৫ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি খতিয়ে দেখলে ডাকাত দলটিকে দ্রæত শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রাতের বেলায় মহাসড়কে চলাচলকারী সকলকে সতর্কতার সাথে চলাচল করার আহবান জানানো হয়েছে।
কেন্দুয়া থানার উপপরিদর্শক জাহিদ হাসান রানা বলেন কেন্দুয়া থানা পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশা করছি দ্রæতই ডাকাত দলকে আটক করতে সক্ষম হবো।