আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি বাতিল হতে যাচ্ছে

editor
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ণ
শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি বাতিল হতে যাচ্ছে

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, যেখানে এসব পদকে ‘নন-ভ্যাকেশন’ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা আর আগের মতো দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি ভোগ করতে পারবেন না।

Manual6 Ad Code

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক স্মারকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষকরা এখন থেকে অন্যান্য সাধারণ সরকারি কর্মকর্তাদের মতো বছরে নির্ধারিত ২০ দিনের অর্জিত ছুটির আওতায় আসবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দীর্ঘ অঘোষিত ছুটি কমিয়ে তাদের একাডেমিক ও প্রশাসনিক কাজে আরও গতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন গ্রীষ্ম ও শীতকালীন নির্ধারিত ছুটির বাইরেও কলেজ বন্ধ থাকলে শিক্ষকরা এক ধরনের বিশেষ সুবিধা ভোগ করতেন, যা এখন থেকে বন্ধ হতে যাচ্ছে।

Manual2 Ad Code

স্মারকে উল্লেখ করা হয়, ১৯৫৯ সালের ছুটি বিধিমালা অনুযায়ী অবকাশকালীন কর্মচারীদের ছুটির বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এই সংজ্ঞা পুনর্বিবেচনার জন্য অর্থ মন্ত্রণালয় আগেই পরামর্শ দিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় বিধি সংশোধনের উদ্যোগ নেয়।

প্রস্তাবনাটি পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা খাতকে সরাসরি ‘নন-ভ্যাকেশন’ বিভাগ ঘোষণা করা কিছুটা জটিল হলেও বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যদের শ্রান্তি বিনোদন ছুটি এবং গড় বেতনে অর্জিত ছুটির বিষয়টি সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

Manual8 Ad Code

মূলত শিক্ষকদের অন্যান্য সরকারি সুবিধার সমপর্যায়ে আনতেই এই প্রশাসনিক সংস্কার করা হচ্ছে।