আজ শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
ইরানে নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

Manual1 Ad Code

ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নতুন হামলা শুরু হয়েছে। এতে ইরানের মিসাইল লঞ্চারগুলোকে টার্গেট করা হচ্ছে।

Manual2 Ad Code

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা হামলা হিসেবে মিসাইল ছোড়া শুরু করে তেহরান। তারা ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ইরানের হামলার তথ্য শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন জায়গায় সরাসরি আঘাত হানছে মিসাইল ও ড্রোন।

Manual1 Ad Code

সূত্র: আলজাজিরা

 

Manual8 Ad Code