ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের পূর্ব ও উত্তরাংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশ কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন বাহিনীগুলোর ওপর হামলা চালিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকাল সোয়া ৮টায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিষয়ে মানুষকে সতর্ক করতে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে।
বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর আবুধাবিতে ১ জন নিহত হয়েছে।
ইসরায়েলি হামলায় ইরানের স্কুলে ৮৫ শিশুর প্রাণ গেছে।
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মার-আ-লাগোতে তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে রাতভর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
Manual3 Ad Code
“হামলার আগে, পররাষ্ট্রমন্ত্রী (মার্কো) রুবিও কংগ্রেসকে বিজ্ঞপ্তি দিতে ‘গ্যাং অব এইট’ এর সব সদস্যকে কল করেছিলেন আর তিনি ওই আট সদস্যের মধ্যে সাতজনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন এবং তাদের বিষয়টি সম্পর্কে অবহিত করেন। প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা দল সারাদিন ধরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।”
রয়টার্স জানিয়েছে, ‘গ্যাং অব এইট’ মার্কিন কংগ্রেসের সেনেট ও প্রতিনিধি পরিষদের উভয় দলীয় নেতাদের একটি গোয়েন্দা কমিটি। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা পদক্ষেপগুলোর বিষয়ে তাদের অবহিত করতে হয়।