আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের ওয়াকআউট করাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
বিরোধী দলের ওয়াকআউট করাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

গণভোটের সংস্কার এবং সংবিধান পরিষদ গঠন নিয়ে বিরোধী দলীয় নেতার দাবিকে সংসদীয় বিধিবহির্ভূত ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ফলে সরকারের সিদ্ধান্ত না পাওয়ার অজুহাত দেখিয়ে বিরোধী দলের ওয়াকআউট করাকে তিনি কেবল ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে বর্ণনা করেছেন।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করেন, বিধি মোতাবেক কোনো মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা শেষে ভোটাভুটির সুযোগ নেই।

Manual8 Ad Code

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দিলে তার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য প্রদান করেন। তিনি জানান, বিরোধী দলের উত্থাপিত মুলতবি প্রস্তাবটি নিয়ে শুরুতেই আপত্তি জানানো হয়েছিল। কারণ, কার্যপ্রণালি বিধির ৬৮ বিধি অনুযায়ী কোনো বিষয় যদি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হয়, তবে সেটি মুলতবি প্রস্তাবে আলোচনার বিধান নেই। তা সত্ত্বেও স্পিকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দুই ঘণ্টা আলোচনার সুযোগ দিয়েছিলেন।

সংসদীয় রীতিনীতি ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুলতবি প্রস্তাবের আলোচনা শেষে সেটি ‘টক আউট’ হিসেবে গণ্য হয়। এখানে ভোটাভুটির কোনো বিধান সংসদীয় কার্যপ্রণালি বিধিতে নেই। কেবল প্রস্তাবটি উত্থাপিত হবে কি হবে না, তার ওপর ভোটাভুটি হতে পারে।’ তিনি ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে বলেন, সাধারণত বিরোধী দল যখন সরকারি কাজে বাধা দিতে চায়, তখনই এ ধরনের প্রস্তাব তোলে। তবে এটি গ্রহণ করা বা না করার পূর্ণ এখতিয়ার স্পিকারের।

Manual5 Ad Code

বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বিরোধী দলীয় নেতা যা বলেছেন তা অসত্য। সংসদীয় সংস্কৃতিতে বিরোধী দলের বেরিয়ে যাওয়ার বা ওয়াকআউট করার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু আলোচনার পর বিধি অনুযায়ী ভোটাভুটি চাওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি উল্লেখ করেন, একই বিষয়ে যেহেতু বিরোধী দলীয় নেতার প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাই যেকোনো বেসরকারি সদস্যও নিয়মানুযায়ী এ দাবি তুলতে পারেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সংসদীয় বিধির ভুল ব্যাখ্যা দিয়ে ওয়াকআউট করা কাম্য নয়। সংসদীয় কার্যপ্রণালি বিধি মেনেই হাউসের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code