অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত
অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত
editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার হাঁটাচলায়ও বেশ সমস্যা হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।’
Manual5 Ad Code
নিজেকে অনেক অসুস্থ দাবি করে সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা নিচ্ছেন।
Manual6 Ad Code
পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি।
Manual4 Ad Code
বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বিষয়টি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।