আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা

editor
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০) মারা গেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এদিন বিকেলে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

আব্দুর রহমান মিয়া নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহীবাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।

Manual6 Ad Code

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদের সহসভাপতি ছিলেন।

জানা যায়, আব্দুর রহমান কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের ৪৯ (০৯)২৪ নং মামলার আসামি ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

চমেক হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর গত ১৮ জানুয়ারি তাকে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কিন্তু বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আব্দুর রহমান ফের অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

 

তথ্য সুএঃ কালের কন্ঠ