আজ শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরের বুরুঙ্গায় প্রবাসী কয়েছ এর অর্থায়নে শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:০৫ অপরাহ্ণ
ওসমানীনগরের বুরুঙ্গায় প্রবাসী কয়েছ এর অর্থায়নে শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

Manual4 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) আমেরিকা প্রবাসী কাওছার আহমেদ কয়েছের অর্থায়নে বুরুঙ্গা এলাকার শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য সুহেল আহমদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুরুঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিপংকর দেব শিবু।
সমাজসেবী শেখ নূর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বুরুঙ্গাবাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কদমতলিস্থ আল-ফেরদৌস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হুসাইন সামুম, সমাজসেবী রিচাঁদ, রায়হান তালুকদার, এড. শামীম আহমদ, আব্দুল মজিদ, কাজী ইমন, আবুল মনসুর রায়হান, মামুন আহমদ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বুরুঙ্গা জাজর জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল আহমদ।