আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন একদিন আগেও নয়, পরেও নয়, ১২ ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
নির্বাচন একদিন আগেও নয়, পরেও নয়, ১২ ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

Manual1 Ad Code

সিনিয়র রিপোর্টার:

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।কেউ যাই বলুক না কেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। ভোট হবে অবাধ, ন্যায্য ও শান্তিপূর্ণ এবং উৎসবের পরিবেশে হবে বলে জানিয়েছেন তিনি।

Manual2 Ad Code

এছাড়া নির্বাচন ঘিরে ভুয়া খবর ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক দুই জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গম্বিস ও মোর্স ট্যান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মঙ্গলবার রাতে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

“নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো হলেও অন্তর্বর্তী সরকার ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ‘নিরপেক্ষ থাকবে’ জানিয়ে তিনি বলেন, “এতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও পক্ষপাতহীন প্রশাসন নিশ্চিত করা হবে।”

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে আসন্ন নির্বাচন, জুলাই বিপ্লব ও তার পরবর্তী পরিস্থিতি, তরুণ প্রতিবাদকারীদের উত্থান, জুলাই সনদ, রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশে সত্য ও পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Manual3 Ad Code

সাবেক দুই কূটনীতিকে প্রধান উপদেষ্টা বলেছেন তাঁর সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তিনি বলেন, জনগণের অনুমোদন পেলে জুলাই সনদ গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায় সূচনা করবে এবং ভবিষ্যতে স্বৈরাচারের কোনো সুযোগ রাখবে না।”

শেখ হাসিনার সমর্থকদের দায়ী করে ইউনূস বলেন. “তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। তবে জনগণ এখন সচেতন। ক্রমেই তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্ত করতে পারছে।

Manual8 Ad Code

“কিন্তু মানুষ সতর্ক। ক্রমেই তারা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভুল তথ্যের ভিডিও শনাক্ত করতে পারছে,” বলেন তিনি।”

এ সময় গম্বিস বলেন, ভুয়া খবর বিশ্বব্যাপী গণতন্ত্রের ‘প্রধান শত্রুগুলোর একটিতে’ পরিণত হয়েছে এবং এ হুমকি মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তিনি।

সাবেক দুই কূটনীতিক গত দেড় বছরে দেশ পরিচালনায় প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন।

Manual3 Ad Code

এসময় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ বৈঠকে উপস্থিত ছিলেন।