আজ বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, মনে করেন ঢাবি শিক্ষিকা মোনামী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, মনে করেন ঢাবি শিক্ষিকা মোনামী

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই তিনি ও তার দল জানিয়েছেন যে, ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে।

Manual8 Ad Code

এ বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী) নিজস্ব অভিমত দিয়েছেন। তিনি মনে করেন, আসলেই এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

এ বিষয়ে রবিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী) বলেন, ‘গতকাল থেকে জামায়াত ইস্যুতে আমাকে রিলেট করে অনেকেই অনেক রকম কথা বলছেন।

Manual5 Ad Code

আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির সব বিষয়ে আমাকে রেসপন্স করতে হবে।’

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে—এমন একটি ব্যাখ্যাসম্বলিত পোস্ট শেয়ার করে তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল রাতে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না। আজ ঘুম থেকে উঠে সেই ভাইরাল পোস্ট দেখি এবং ইতোমধ্যে জামায়াত থেকে এর রেসপন্স/ক্লারিফিকেশন এসেছে। জামায়াতের এই এক্সপ্ল্যানেইশন শুনে আমার মনে হয়নি সেই পোস্টটি তাদের টিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লেরিফিকাশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি। আপনি বা আপনারা কনভিনিয়েন্সড না হলে সেটা আপনার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।’

Manual2 Ad Code

শেষে ঢাবির এই শিক্ষিকা লিখেছেন, ‘সামান্যতম সাধারণ বোধ যাদের আছে, তারা সবাই বুঝবে—নির্বাচনের মাত্র ১০ দিন আগে কোনো দলই নিজেকে নিজে ধ্বংস করার মতো কাজ করবে না।’

Manual5 Ad Code