খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
Manual6 Ad Code
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত।
Manual7 Ad Code
তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে ঘটনাস্থলের পাশের একটি সেলুনে বসে ছিল রাকিব। হঠাৎ দুই যুবক সেলুন থেকে রাকিবকে টেনে বের করে রাস্তায় নিয়ে যায়। তারা রাকিবের মাথায় পর পর দুইটি গুলি করে।
রাকিব মাটিতে লুটিয়ে পড়লে ওই দুই যুবক হেঁটে রাস্তা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য ও মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাকিবকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
Manual5 Ad Code
তিনি বলেন, রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। হামলাকারীদের কয়েকজনের নাম পাওয়া গেছে। খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে।