আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র-গুলি ব্যবহার করেনি পুলিশ: ডিএমপি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র-গুলি ব্যবহার করেনি পুলিশ: ডিএমপি

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ‘‘জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনও ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

Manual8 Ad Code

এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।’’

Manual6 Ad Code

‘‘এ ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং এতে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি।

এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারী ও সামান্য আহত হন। এ নিয়ে কোনও ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে বিনীত অনুরোধ করা হলো।’’

 

Manual7 Ad Code