আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করতে কমিটি গঠন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ণ
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করতে কমিটি গঠন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিটির দাখিল করা প্রতিবেদনের বেতনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য নতুন একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

Manual7 Ad Code

রোববার (৮ ফেব্রুয়ারী) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual3 Ad Code

সুপারিশ প্রণয়েন গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আরও আটজন। তাঁরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

Manual7 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, এ কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতনসম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমসংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে অবিলম্বে প্রতিবেদন দাখিল করবে।

Manual6 Ad Code

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে।