আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
শাহজালালে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে আগামী দুই মার্চ পর্যন্ত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

Manual1 Ad Code

বিমানবন্দর সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার সরাসরি প্রভাব পড়েছে এই বিমানবন্দরে। এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি, এয়ার অ্যারাবিয়ার তিনটি এবং এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একটি করে ফ্লাইট।

রোববার (১ মার্চ) সারাদিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। এদিন এয়ার অ্যারাবিয়ার আটটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, এমিরেটসের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের চারটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া জাজিরা এয়ারওয়েজ, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার ও কুয়েত এয়ারওয়েজের দুটি করে ফ্লাইট বাতিল করা হয়।

Manual5 Ad Code

সোমবার (২ মার্চ) এর জন্য এখন পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এমিরেটসের পাঁচটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং গালফ এয়ারের দুটি ফ্লাইট রয়েছে।

 

Manual4 Ad Code

তথ্য সুএঃ একাত্তর

Manual7 Ad Code