আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে থাকলে ‘তেহরান পুড়ে যাবে’, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে থাকলে ‘তেহরান পুড়ে যাবে’, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

Oplus_16908288

Manual1 Ad Code
আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
 শনিবার (১৪ জুন) তাদের সেনাবাহিনী প্রধানের সঙ্গে একটি মূল্যায়ন সভার পর কাটজ বলেন, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলে ‘তেহরান পুড়ে যাবে’।
তিনি বলেন, ‘ইরানি একনায়ক নাগরিকদের জিম্মি করে তুলছেন এবং এমন একটি বাস্তবতা আনছেন যেখানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের অপরাধমূলক ক্ষতির জন্য তাদের – বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে।’
ইসরায়েল কাটজ বলেন, ‘যদি (আয়াতুল্লাহ আলি) খামেনি ইসরায়েলি হোম ফ্রন্টের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকেন – তেহরান পুড়ে যাবে।’
ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ ৩’।
সর্বোচ্চ নেতা খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ শুরু করেছে’, তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে ‘সর্বশক্তি প্রয়োগ’ করবে।
ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র ফার্স নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা (ইসরায়েল) আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে, তা আগামী দিনে এই শাসনব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে।
আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে।’