আজ , ,

পলায়নের অভিযোগে চাকরি হারালেন এসপি তানিয়া আনসারী

editor
প্রকাশিত October 25, 2026, 08:42 PM
পলায়নের অভিযোগে চাকরি হারালেন এসপি তানিয়া আনসারী

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

অসদাচরণ ও পলায়নের অভিযোগে চাকরি হারিয়েছেন পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারী।

Manual2 Ad Code

রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual8 Ad Code

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ড. তানিয়া আনসারীর (বিপি-৮০০৬১১০৭৪৬) বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে অসদাচরণ ও পলায়ন-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন।

Manual2 Ad Code

এতে আরও জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। সেই লক্ষ্যে তাকে ২০২৫ সালের ১০ মে থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

Manual2 Ad Code

সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।