আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ছাড়াই আজ পর্দা উঠছে টি-২০ বিশ্বকাপের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ণ
বাংলাদেশকে ছাড়াই আজ পর্দা উঠছে টি-২০ বিশ্বকাপের

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

বাংলাদেশকে ছাড়াই শনিবার পর্দা উঠছে টি-২০ বিশ্বকাপের পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির এই মেগা ইভেন্ট।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের দুই বিখ্যাত মিউজিশিয়ান রিশব শর্মা ও শিবামনি মিলিয়ে একটা মেডলি গান পরিবেশন করবেন। এই মেডলি গানেই ওয়াংখেড়েদে দর্শকদের স্বাগত জানানো হবে।

Manual4 Ad Code

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও চলে আসবে আজ উদ্বোধনী অনুষ্ঠানে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা শিরোপা উদ্বোধন করবেন।

বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধি হিসেবে ২০ শিশুকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করবেন জয় শাহ ও রোহিত। শিরোপা আসার পর ভক্তদের জন্য গান এবং নাচের ব্যবস্থাও থাকবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। শীর্ষস্থানীয় বাদশা নামে এক গায়ক লাইভ পারফরম্যান্স করবেন। পরবর্তীতে মঞ্চে নোরা ফাতেহি দলগতভাবে নাচবেন। বিশ্বকাপের লোগো দিয়ে সাজানো হবে মঞ্চ। ওয়াংখেড়েতে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ হবে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে। টিকিট ছাড়া কোনো দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন না।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত, বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। রোহিতের পরিবর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার সামলাচ্ছেন সূর্যকুমার। আর ওপেনিংয়ে রোহিত যে ঝড় তুলতেন, এখন সেই জায়গাটা পোক্ত করেছেন অভিষেক শর্মা। ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মিডল অর্ডারে তিলক ভার্মা দলের অন্যতম ভরসার প্রতীক। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২০২৫ এশিয়া কাপ জয়ের ম্যাচে ফাইনালসেরা হয়েছিলেন ভার্মা।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) বিশ্বকাপ শুরুর প্রথম দিনেই হবে তিনটি ম্যাচ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Manual3 Ad Code

একই দিন কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। আর মুম্বাইয়ে ওয়াংখেড়েতে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

Manual4 Ad Code

এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। লিটন-মোস্তাফিজদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি।

এর আগে নিরাপত্তা ইস্যু দেখিয়ে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য আইসিসির কাছে অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সে অনুরোধ নাকচ করে বাংলাদেশকেই বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে আইসিসি। সেই জের ধরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলাতে অস্বকৃতি জানায় পাকিস্তান তাতেই বিশাল ক্ষতি মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কমেছে বিশ্বকাপের টিকিট বিক্রিও।

Manual6 Ad Code

এই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে ইতালি। তাই দশম আসর একটু বিশেষ ইউরোপের দেশটির জন্য।

গ্রুপ পর্ব, সুপার এইট ও নকআউট পর্ব মিলিয়ে এবারের আসরে ম্যাচ হবে ৫৫ টি। দুই দেশের মোট আট ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো। ২০ দলকে ভাগ করা হয়েছে চার গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি দল যেখানে তারা খেলবে একে অপরের সঙ্গে। গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানে আট দল নিয়ে হবে আরও দুই গ্রুপ শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে।

এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বি গ্রুপে বড় দলগুলোর মাঝে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এছাড়া রয়েছে আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সি গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইতালি, নেপাল ও স্কটল্যান্ড। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত নিয়ে কঠিন গ্রুপ ডি।

আগামী ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।