আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ও পররাষ্ট্রসচিব!

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ
নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ও পররাষ্ট্রসচিব!

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

  • গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিএনপি প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন মোদি।

নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন যিনি
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

Manual1 Ad Code

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ ভারতে যাচ্ছেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাখোঁর বৈঠকের কথা রয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন ফরাসি প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সুযোগ কম।

এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিএনপি প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন মোদি।

Manual2 Ad Code

এদিকে নতুন সরকারের আনুষ্ঠানিক শপথের অপেক্ষায় দেশ। আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। ওইদিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন বিকেলে হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদসদ্যদের শপথ অনুষ্ঠান। ১৩ দেশের সরকারপ্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

Manual1 Ad Code