আজ সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হলো অমর একুশে বইমেলা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
শুরু হলো  অমর একুশে বইমেলা

শুরু হলো অমর একুশে বইমেলা


Manual7 Ad Code

নানান জটিলতায় দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে শুরু হলো এবছরের অমর একুশে বইমেলা।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধর ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধন শেষে তিনি মেলাটি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে ছিলেন।

‘অমর একুশে বইমেলা’কে আগামী বছর থেকে ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে চালু করা যায় কি-না, তার সম্ভাব্যতা যাচাই করে দেখতে মেলার আয়োজক বাংলা একাডেমির প্রতি আহ্বান প্রধানমন্ত্রী।

Manual7 Ad Code

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের বইমেলা চলবে আগামী ১৫ই মার্চ পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা দু’টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত।

তবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

সাধারণত প্রতিবছর পহেলা ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর নির্বাচনের কারণে মেলা দেরিতে শুরু হয়েছে।

Manual2 Ad Code

গত ২০শে ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে রমজানে বইমেলা করা নিয়ে প্রকাশকদের একাংশের আপত্তি থাকায় সেদিন মেলা শুরু হয়নি।

Manual8 Ad Code

নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর আয়োজক ও প্রকাশকদের সঙ্গে বসে সমস্যার সমাধান করে। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৬শে ফেব্রুয়ারি।

Manual1 Ad Code

প্রকাশকরা ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করায় এ বছর মেলার স্টলভাড়া শতভাগ মওকুফ করে দিয়েছে সরকার।