আজ রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি চাহিদা পূরণে এক লাখ টন ডিজেল কেনার অনুমোদন

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ণ
জরুরি চাহিদা পূরণে এক লাখ টন ডিজেল কেনার অনুমোদন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য আর্চার এনার্জি এলএলসি-এর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানমাত্রার সালফারযুক্ত ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকায় এই ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Manual7 Ad Code

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে মাজেদা অয়েল কো. লিমিটেডের কাছ থেকেও আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

তবে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব প্রথম বৈঠকে উত্থাপন করা হয়নি।

Manual5 Ad Code

পরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। এতে ব্যয় হবে এক হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

Manual6 Ad Code

 

Manual5 Ad Code