এসএসসি পরীক্ষায় অনুপস্থিতি ৩৪ হাজার ছাড়াল, বহিষ্কার ৪০
এসএসসি পরীক্ষায় অনুপস্থিতি ৩৪ হাজার ছাড়াল, বহিষ্কার ৪০
editor
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারাদেশে অনুপস্থিতি ও বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার মোট ৩৪ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪০ জনকে। ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
Manual4 Ad Code
এতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে ২১ পরীক্ষার্থীকে। একই পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন। ইংরেজি পরীক্ষায় সর্বোচ্চ বহিষ্কারের ঘটনা ঘটেছে বরিশাল শিক্ষা বোর্ডে। সেখানে ৮ জনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ৫, রাজশাহী বোর্ডে ৩, ময়মনসিংহ বোর্ডে ২ এবং ঢাকা, কুমিল্লা ও সিলেট বোর্ডে একজন করে মোট ৩ জন বহিষ্কৃত হয়েছে। তবে যশোর ও দিনাজপুর বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। আর অনুপস্থিতিতে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, যেখানে ৩ হাজার ৫৯৯ পরীক্ষার্থী অংশ নেয়নি পরীক্ষায়। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ৫৯ , যশোরে ১ হাজার ৯৭৭, চট্টগ্রামে ১ হাজার ৫৬৬, কুমিল্লায় ১ হাজার ৪১৯, বরিশালে ১ হাজার ৪৭৩, দিনাজপুরে ১ হাজার ৫৮৭, ময়মনসিংহে ১ হাজার ৮৮ এবং সিলেটে ৮৩১ জন অনুপস্থিত ছিল।
Manual4 Ad Code
কারিগরি শিক্ষা বোর্ডে গণিত-২ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৯২ জন। ৬৫৩টি কেন্দ্রে মোট ১ লাখ ২৫ হাজার ৫৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ২২ হাজার ৮৯ জন। এই বোর্ডে অসদুপায়ের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪ জনকে।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের গণিত পরীক্ষায় বহিষ্কার হয়েছে ১৫ জন এবং অনুপস্থিত ছিল ১৪ হাজার ৯৬৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ২৯ শতাংশ। দেশের ৭৪১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।