দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর পর এবারই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন আরাগচি।
এর আগে জোটটির সদস্য দেশের প্রতিনিধিদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজির জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নিন্দা জানান। এ সময় ইরান গত এক বছরে দুই বার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবৈধ ও নৃশংস আগ্রাসনের শিকার হয়েছে বলে জানান তিনি।
এছাড়া ইরানে হামলার পেছনে যে অভিযোগগুলো তুলে ধরেছিল আমেরিকা ও ইসরায়েল, সেগুলোও মিথ্যা ছিল বলে জানান আরাগচি। আরও বলেন, বেপরোয়া সামরিক অভিযান যারা চালাচ্ছে তারা একে নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষার উপায় মনে করছে। ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্বে।
Manual4 Ad Code
গতকাল বুধবার (১৩ মে) মিনাব ১৬৮ নামের বিমানে করে ভারতে পৌঁছান আরাগচি। ইরানের মিনাবের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১৬৮ শিশুর স্মরণে বিমানটির এই নাম দেওয়া হয়েছে।