শেখ হাসিনা দেশে ফিরলে ‘মব’ ফেস করবেন না: জাহেদ উর রহমান
শেখ হাসিনা দেশে ফিরলে ‘মব’ ফেস করবেন না: জাহেদ উর রহমান
editor
প্রকাশিত October 27, 2026, 06:07 PM
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের ‘মব’ বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
Manual3 Ad Code
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা খুব খুশি। তাহলে আমাদের তাকে ধরে বেঁধে আনতে হলো না। উনি আসলে বিচারের মুখোমুখি হবেন, উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তাই হবে।”
Manual5 Ad Code
“উনি দেশে ফিরে আসলে ন্যায়বিচার ফেস করবে। উনি মব ফেস করবেন না, বেআইনি কিছু ফেস করবেন না। আমরা ন্যায়বিচার দিয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ (নেবো)… উনি ন্যায়বিচার করেন নাই, আমরা সেটা করবো।”
Manual1 Ad Code
জাহেদ উর রহমান মনে করেন, শেখ হাসিনা আলোচনায় থাকার জন্য দেশে আসার কথা বলছেন।
“(ডিসেম্বরে দেশে আসার কথা বলে) এই ছয় মাস উনি আলোচিত থাকলেন। এরপর উনি বলবেন যে এই এই কারণে আসতে পারলাম না, জুনে আসবো। এরপর আমরা আবার ছয় মাস সেই একই আলাপ করবো। এরপর বলবে জুনে না, ডিসেম্বরে। সুএঃ “বিবিসি বাংলা