আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকছেন কারা

editor
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকছেন কারা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ব্রাজিল-স্পেনসহ বেশ কয়েকটি দেশ তাদের দল ঘোষণা করেছে। বিশ্ব তাকিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। দলে কারা থাকছেন, কখন দল ঘোষণা করা হবে। এসব জানার আগ্রহে বসে আছেন ভক্ত-সমর্থকরা।

ফিফার নিয়ম অনুযায়ী ৩০ মের মধ্যে বিশ্বকাপে অংশ গ্রহণকারী সব দলকে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। এরপর ২ জুন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে সব দলের স্কোয়াড প্রকাশ করবে।

আগামী শনিবার (৩০ মে) আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রের কানসাস সিটির উদ্দেশে রওনা হতে পারে, যেখানে তাদের বিশ্বকাপের ক্যাম্প স্থাপন করা হবে। অনেকের ধারণা, ক্যাম্পে পৌঁছানোর দিন বা তার আগেই চূড়ান্ত দল ঘোষণা আসতে পারে।

Manual3 Ad Code

ক্যাম্প শুরু হলে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ৭ জুন হন্ডুরাসের বিপক্ষে এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচগুলো মূলত বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কোচ স্কালোনি চোটঝুঁকি মাথায় রেখে প্রাথমিকভাবে ৩২ জনের বড় স্কোয়াড নিয়ে ক্যাম্পে যেতে পারেন বলে আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে। এতে শেষ মুহূর্তে কোনো খেলোয়াড় অনুপস্থিত হলে বিকল্প ব্যবস্থাও রাখা যাবে।

Manual4 Ad Code

দলে তারকাদের উপস্থিতি নিয়ে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অধিনায়ক লিওনেল মেসি ছাড়াও লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Manual6 Ad Code