আজ , ,

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

editor
প্রকাশিত June 6, 2026, 01:45 PM
জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন দেখছেন না।

বৃহস্পতিবার (৪ জুন) এক খোলা চিঠিতে পুতিনকে মুখোমুখি আলোচনার আহ্বান জানান জেলেনস্কি। চিঠিতে তিনি উল্লেখ করেন, ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র আবারও সক্রিয়ভাবে মধ্যস্থতা করবে এমন আশা করা ভুল হবে। ইরানকে ঘিরে নতুন সংকটের কারণে ওয়াশিংটনের মনোযোগ অন্যদিকে সরে যাওয়ায় যুদ্ধবিরতা আলোচনাও কার্যত স্থবির হয়ে পড়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

Manual1 Ad Code

তবে জেলেনস্কির এই উদ্যোগকে ‘অমার্জিত’ বলে মন্তব্য করেছেন পুতিন। নিজের আগের অবস্থা পুনর্ব্যক্ত করে রুশ প্রেসিডেন্ট বলেছেন, কোনও ধরনের যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনা হওয়া উচিত।

শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, ‘এই মুহূর্তে আমি এমন বৈঠকের কোনো প্রয়োজন দেখছি না। এটি কি সত্যিই আলোচনার অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা ছিল, নাকি বৈঠক এড়ানোর একটি পদক্ষেপ-আমার মনে হয় দ্বিতীয়টিই সঠিক।’

Manual4 Ad Code

পুতিনের এই প্রতিক্রিয়া শোনার পর ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিচ্ছে। তিনি (পুতিন) যুদ্ধ শেষ করতে চান না। আমার মনে হয় বিশ্বের অনেক মানুষই এই উত্তরে হতাশ হয়েছে।’

যুদ্ধ অবসানের শর্ত হিসেবে রাশিয়া বরাবরই কয়েকটি দাবি তুলে ধরছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়া অঞ্চল থেকে সরে যেতে হবে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা বাদ দিতে হবে।

Manual3 Ad Code

তবে কিয়েভ কোনো ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়। ইউক্রেনের যুক্তি হলো, মস্কোকে কোনও ধরনের ভূখণ্ডগত ছাড় দিলে ভবিষ্যতে তারা আরও আগ্রাসী হয়ে আবারও আক্রমণ করতে উৎসাহিত হতে পারে।

Manual5 Ad Code

সূত্র: বিবিসি