আজ বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়

editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

২০২৭ সালের জন্য পুনর্নির্ধারিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরটি আগের জুন–জুলাই সময়সূচি থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নেওয়ায় আন্তর্জাতিক নারী ক্রিকেটের সূচিতে পুনর্বিন্যাস করতে বাধ্য হয় অস্ট্রেলিয়া।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ওই সময়ে অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টির পরিবর্তে নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর মার্চে দুই দল আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

এর আগে বাংলাদেশের নারী দল ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। সংশোধিত সূচিতে ওয়ানডে সিরিজ বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ড নারী দলের অস্ট্রেলিয়া সফরসূচিও পরিবর্তিত হয়েছে। ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ৭ পর্যন্ত নির্ধারিত সফরের পরিবর্তে এখন তারা ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে—যে সময়ে আগে বাংলাদেশ সিরিজের ম্যাচগুলো ছিল।

Manual4 Ad Code

এরপর মার্চে আবার অস্ট্রেলিয়া সফরে যাবে নিউজিল্যান্ড নারী দল। সেখানে ৬ মার্চ ক্যানবেরায় এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code