ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
Manual4 Ad Code
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবন থেকে বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
Manual2 Ad Code
তিনি বলেন, এবারের বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরতা দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। তার মতে, বাজেটের প্রকৃত সফলতা নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, বাজেটে মানবিক অর্থনীতি গঠনের কথা বলা হয়েছে এবং যুব সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণির জন্য বরাদ্দের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই নীতিগত কাঠামো বাস্তবায়নের জন্য যে আর্থিক ভিত্তি প্রয়োজন, তা তুলনামূলকভাবে দুর্বল। বিশেষ করে বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা ও বড় অঙ্কের থোক বরাদ্দ ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনায় চাপ তৈরি করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
Manual4 Ad Code
তিনি আরও যোগ করেন, উদারীকরণ, মানবিক অর্থনীতি এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হলেও সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকে যায়। তার মতে, সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ হবে।