আজ শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে?

editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে?

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর এবার শুরু হতে যাচ্ছে এক অভূতপূর্ব আয়োজনের মধ্য দিয়ে। প্রথমবারের মতো তিন আয়োজক দেশে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। যার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসর। ১৯ জুলাই নিউ ইয়র্কে ফাইনালের মাধ্যমে শেষ হবে এই মহাযজ্ঞ। এবার ১৬টি শহরে অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ।

যদিও যুক্তরাষ্ট্রের ১৯৯৪ সালে এবং মেক্সিকোর ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু কানাডা এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে। আর উদ্বোধনী অনুষ্ঠান হবে এই তিন দেশে। তাতে তারা নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে আলাদাভাবে তুলে ধরবে।

প্রতিটি অনুষ্ঠান সংশ্লিষ্ট দেশের উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে।

Manual4 Ad Code

এই আয়োজনের নেপথ্যে রয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় খ্যাতিমান সৃজনশীল পরিচালক মার্কো বালিচ। অলিম্পিক গেমসসহ একাধিক বৈশ্বিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তার।

কানাডার অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হবে ‘সাংস্কৃতিক মোজাইক’, মেক্সিকো তুলে ধরবে ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকে, আর যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে থাকবে একটি বিশাল ঝলমলে বিশ্বকাপ ট্রফির প্রতীকী উপস্থাপন।

উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে

Manual3 Ad Code

বিশ্বকাপের প্রথম ম্যাচে ১১ জুন রাত ১টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা তথা ‘মেক্সিকো সিটি স্টেডিয়াম’ নামে পরিচিত ভেন্যুতেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ডের অনুষ্ঠানটিতে থাকবে আদিবাসী সংস্কৃতির পরিবেশনা, আধুনিক লোকজ নৃত্য এবং বিখ্যাত পাপেল পিকাদো শিল্পের প্রদর্শনী।

ফিফার অফিসিয়াল অ্যালবামে থাকা শিল্পীদেরই এদিন পারফর্ম করার কথা রয়েছে। যাদের মধ্যে রয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান পপ তারকা বার্না বয়। আরও থাকছেন কলম্বিয়ান গায়ক জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলাও। মঞ্চে শাকিরা তার ‘দাই দাই’ গানে দর্শক মাতাবেন।

১২ জুন রাতে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান হবে টরন্টো স্টেডিয়ামে। অনুষ্ঠানের পরই রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

এটি হবে কানাডা পুরুষ ফুটবল দলের ইতিহাসে নিজেদের মাটিতে খেলা প্রথম বিশ্বকাপ ম্যাচ। অনুষ্ঠানটি শুরু হবে কানাডার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে।

মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়, নোরা ফাতেহিসহ অনেক শিল্পীর।

১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। এরপর নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা।

ভিজ্যুয়াল শো, আধুনিক প্রযুক্তিনির্ভর গল্প উপস্থাপনা এবং বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাজানো হবে অনুষ্ঠানটি। সেখানে পারফর্ম করার কথা রয়েছে ক্যাটি প্যারি, ফিউচার, আনিত্তা, লিসা, রেমা ও টাইলারদের।

 

Manual3 Ad Code