আজ শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজতেকায় পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের

editor
প্রকাশিত জুন ১২, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
আজতেকায় পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক

Manual6 Ad Code

মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টা মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সব মিলিয়ে ২০-২৫ মিনিটের মতো হয়েছে এ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তারকাদের মেলা। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্বসংগীতের দুই জনপ্রিয় তারকা শাকিরা ও বার্না বয়। তারা পরিবেশন করেছেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’।

Manual2 Ad Code

এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’র একটি যৌথ পারফরম্যান্স তুলে ধরেন।

পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। দেশটির নিজস্ব সংস্কৃতির ছোঁয়া দিতে মঞ্চে ছিল পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লস অ্যাঞ্জেলস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং ভেনিজুয়েলার ড্যানি ওশেন ও কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্স দিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কর্মকর্তারা। ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও।

Manual4 Ad Code

তবে আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও থাকছে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান। ১২ জুন টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে অনুষ্ঠিত হবে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

এর এক দিন পর, ১৩ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান। সেই মঞ্চে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে তিন আয়োজক দেশই তাই প্রস্তুত করেছে সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক বর্ণিল উৎসব।

Manual4 Ad Code