আজ রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছে ফিফার ‘বিশেষ উপহার’

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছে ফিফার ‘বিশেষ উপহার’

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) ভোরে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে এই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে একটি নতুনত্ব, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে।

Manual4 Ad Code

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সিতে আগের মতোই থাকবে স্বর্ণালি ‘চ্যাম্পিয়নস ব্যাজ’। এর পাশাপাশি এবার বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া কয়েকজন ফুটবলার পরবেন ফিফার নতুন ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ ব্যাজ।

Manual6 Ad Code

বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্বীকৃতি দিতে ফিফা এই বিশেষ ব্যাজ চালু করেছে। জার্সির ডান হাতার নিচের অংশে, বিশ্বকাপের অফিসিয়াল লোগোর নিচে এটি থাকবে। ব্যাজটিতে বিশ্বকাপ ট্রফির প্রতীক এবং ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ লেখা থাকবে।

আর্জেন্টিনা দলে এমন ৯ জন ফুটবলার রয়েছেন, যাদের জন্য এবারের আসরই প্রথম বিশ্বকাপ। তারা হলেন হুয়ান মুসো, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস গনসালেস, জিওভান্নি লো সেলসো, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস পাস এবং হোসে ম্যানুয়েল লোপেজ। আলজেরিয়ার বিপক্ষে তাদের কেউ মাঠে নামলে অভিষেক ম্যাচেই এই বিশেষ ব্যাজ ব্যবহারের সুযোগ পাবেন।

Manual2 Ad Code

তবে এই স্বীকৃতির ব্যবহার শুধুমাত্র প্রথম ম্যাচের জন্যই সীমাবদ্ধ। কোনো খেলোয়াড় যে ম্যাচে প্রথমবার বিশ্বকাপে অংশ নেবেন, কেবল সেই ম্যাচেই তার জার্সিতে থাকবে ‘ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ ব্যাজ। পরবর্তী ম্যাচগুলোতে এটি আর ব্যবহার করা যাবে না। যদি কোনো খেলোয়াড় প্রথম ম্যাচে না খেলেন, তাহলে তার বিশ্বকাপ অভিষেকের ম্যাচেই ব্যাজটি যুক্ত হবে।

এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার জার্সিতে থাকবে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য। দলের বুকে থাকবে স্বর্ণালি চ্যাম্পিয়নস ব্যাজ এবং বিশ্বকাপের হাতার প্রতীকও থাকবে সোনালি রঙে। অন্য দলগুলোর ক্ষেত্রে এই প্রতীক সাধারণত সাদা বা কালো রঙের হয়ে থাকে।

সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে দেখা যাবে বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা, নতুনদের সম্মাননা এবং বিশ্বকাপের ঐতিহ্যের এক অনন্য সমন্বয়।

Manual8 Ad Code