আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানালো সুপার কম্পিউটার
আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানালো সুপার কম্পিউটার
editor
প্রকাশিত জুন ১৭, ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে স্পষ্টভাবেই এগিয়ে লিওনেল স্কালোনির দলকে এগিয়ে রাখা হয়েছে।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটির সম্ভাব্য ফলাফল সিমুলেশন করে দেখেছে, অধিকাংশ ক্ষেত্রেই জয়ী হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনা। তাদের হিসাব অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ৬৭ দশমিক ৮ শতাংশ। বিপরীতে আলজেরিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১৩ শতাংশ। আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৯ দশমিক ২ শতাংশ।
Manual2 Ad Code
শুধু এই ম্যাচ নয়, গ্রুপ পর্বের লড়াইয়েও আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার। অস্ট্রিয়া ও জর্ডানকে নিয়ে গঠিত গ্রুপ ‘জে’-তে শীর্ষস্থান দখল করে শেষ ষোলোতে ওঠার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে লিওনেল মেসিদের।
Manual7 Ad Code
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা দেখানো হয়েছে ৬৯ দশমিক ২ শতাংশ। তবে আলজেরিয়াকেও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। আফ্রিকার প্রতিনিধিদের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৫৭ দশমিক ৪ শতাংশ।