ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুর একাদশেই আছেন দলটির প্রাণভোমরা লিওনেল মেসি। আর এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন এই ফুটবল জাদুকর। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার কীর্তি গড়েছেন তিনি।
Manual3 Ad Code
এখানেই থামেননি ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। ম্যাচের মাত্র ১৬তম মিনিটের মাথায় আলজেরিয়ার জালে বল পাঠিয়ে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোল করেছেন তিনি।
Manual4 Ad Code
২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনো গোল করতে পারেননি তিনি।
এছাড়া দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার এক অনন্য মাইলফলকও স্পর্শ করেছেন লিওনেল মেসি। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।