আজ শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মঘাতী গোলে পিছিয়ে অস্ট্রেলিয়া

editor
প্রকাশিত জুন ২০, ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ণ
আত্মঘাতী গোলে পিছিয়ে অস্ট্রেলিয়া

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে গেল অস্ট্রেলিয়া। ছয় গজের বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন বার্জেস।

Manual8 Ad Code

এদিকে বিশ্বকাপের এবারের আসরের নিজেদের দ্বিতীয় আজ ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’–তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র।

Manual6 Ad Code

আর অস্ট্রেলিয়া ২–০ গোলে জিতেছিল তুরস্কের বিপক্ষে। আজকের ম্যাচে যারা জিতবে তাদের নকআউটে খেলা প্রায় নিশ্চিত হবে।

অন্যদিকে কাফের চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ান পুলিসিচ। এক সপ্তাহ আগে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিরতির সময় মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল পুলিসিচকে।

এরপর থেকেই সিয়াটলের লুমেন ফিল্ডে আজকের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র দল।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code