আজ বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে যাদের পেলো ব্রাজিল

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ণ
শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে যাদের পেলো ব্রাজিল

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানের জয় শেষ ষোলোতে জায়গা করে নেয় সেলেসাওরা। এরপর থেকেই ব্রাজিলিয়ানদের অপেক্ষা শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে কারা।

Manual2 Ad Code

ফিফার সূচী অনুযায়ী, সে সময় জানা গিয়েছিল শেষ ৩২-এ নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচে যারা জয় পাবে তারাই হবে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ। এরপর অপেক্ষা ছিল, কারা জয় পায় সেটি দেখার।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩০ জুন) মাঠে নেমেছিল নরওয়ে আর আইভরি কোস্ট। দুই দলের দারুণ লড়াই শেষে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নরওয়ে।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সিতে শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।

 

Manual5 Ad Code