আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলজিয়ামের বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক

editor
প্রকাশিত জুলাই ১১, ২০২৬, ০১:১০ পূর্বাহ্ণ
বেলজিয়ামের বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে স্পেন। ইতিহাসে মাত্র একবারই এই বাধা টপকাতে পেরেছিল দলটি, ২০১০ সালে। সেবারই একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারা।

এই বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণ। পুরো টুর্নামেন্টে এখনো একটি গোলও হজম করেনি দলটি। এই কৃতিত্ব শুধু গোলরক্ষক উনাই সিমনের নয়, বরং রক্ষণভাগের নিখুঁত পারফরম্যান্সেরও ফল। রক্ষণে নেতৃত্ব দিচ্ছেন এইমেরিক লাপোর্তে এবং পাউ কুবারসি।

Manual2 Ad Code

দলের আরেক বড় ভরসা লামিন ইয়ামাল। প্রত্যাশামতো জ্বলে উঠতে না পারলেও, আক্রমণভাগে তিনিই স্পেনের সবচেয়ে আলাদা খেলোয়াড়। বার্সেলোনার এই উইঙ্গার আবারও থাকবেন দলের মূল আক্রমণের ভরসা হিসেবে। তার সঙ্গে আক্রমণভাগে থাকবেন দারুণ ছন্দে থাকা মিকেল ওইয়েরজাবাল।

একাদশে সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন পেদ্রির অনুপস্থিতি। তার জায়গায় খেলবেন ফাবিয়ান রুইজ। এই বিশ্বকাপে পেদ্রি নিজের সেরা ছন্দে না থাকলেও, মাঝমাঠের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই একাদশ সাজানোটা বেশ চমকপ্রদ সিদ্ধান্ত।

স্পেন একাদশ:
সিমন;
পোরো, কুবারসি, লাপোর্তে, কুকুরেয়া;
রদ্রি, ফাবিয়ান, ওলমো;
বায়েনা, ইয়ামাল ও ওইয়েরজাবাল।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code